অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। মুক্তির পর নেহা বোরা জানান, আটকের সময় পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।এর আগে শনিবার সকালে নেহা বোরাকে আটক করে পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তিনি।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এ আন্দোলন চলছে।শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নেহা বোরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।